মিশরের রাজধানী কায়রোতে আবাসিক ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৪ জন। সোমবার (১৭ জুলাই) কায়রোর হাদাইক আল-কুব্বাহের এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কায়রো থেকে দুই মাইল দূরের হাদায়েক আল-কুব্বাহ এলাকায় একটি আবাসিক ভবন ধসে পড়েছে। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৯ জনের লাশ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা। ভবন ধসের এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা […]