ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মেয়ে শিশু ও তার মা রয়েছেন। সোমবার (৩১ জুলাই) এই হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, সোমবার একটি আবাসিক ভবন ও একটি বিশ্ববিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হলে আরও ৬৯ জন আহত হন। রুশ হামলায় স্বজন হারানোর ঘটনায় শহরটিতে শোক দিবস ঘোষণা করেছেন আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক। স্থানীয়রা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, স্থানীয় […]