ব্রাজিলে পুলিশের অভিযানে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। লাতিন আমেরিকার দেশটির পৃথক তিনটি প্রদেশে গত কয়েকদিনে মাদক চক্রকে লক্ষ্য করে চালানো পুলিশের এই অভিযানে প্রাণহানির এই ঘটনা ঘটে। মূলত মাদক চোরাকারবারীদের হাতে পুলিশের এক কর্মকর্তা নিহতের ঘটনার পর তাদের এই অভিযান শুরু হয়। বৃহস্পতিবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের তিনটি প্রদেশে মাদক চক্রকে লক্ষ্য করে চালানো পুলিশের অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে রিও ডি জেনেরিওতে সর্বশেষ অভিযানে নিহত […]