পশ্চিম আফ্রিকার প্রতিবেশী দেশগুলোর সামরিক হস্তক্ষেপের হুমকির কথা উল্লেখ করে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে নাইজারের অভ্যুত্থানের নেতারা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর দেখাচ্ছে, নাইজারের আকাশে এখন কোনো আকাশযান নেই। প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে অবরুদ্ধ করে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনীর একাংশ। বিষয়টি ভালোভাবে নেয়নি আফ্রিকা অঞ্চলের ১৫ দেশের জোট ইকোয়াস। জোটটি গত সপ্তাহে হুমকি দেয় ৬ আগস্টের (রবিবার) মধ্যে বাজুমকে ক্ষমতায় পুনর্স্থাপন করতে হবে- তা নাহলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে। গতকাল ইকোয়াসের বেঁধে দেওয়া সময় শেষ […]