যুক্তরাষ্ট্রে বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ ৭ মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির ইলিনয় অঙ্গরাজ্যে পৃথক দুটি বাড়ির ভেতর থেকে ওই সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন পুলিশ বলছে, ইলিনয়েতে দুটি বাড়িতে গুলিবিদ্ধ হয়ে সাতজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, তারা জোলিয়েট শহরে হামলার সাথে জড়িত থাকার জন্য ২৩ বছর বয়সী রোমিও ন্যান্সকে খুঁজছে। জোলিয়েটের পুলিশ […]