ইউক্রেনের একটি গ্রামে রাশিয়ায় বিমান হামলায় ছয় বছরের শিশুসহ ৫১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দেশটির খারকিভের দক্ষিণ-পূর্ব হরোজা গ্রামে একটি শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে এ হামলা হয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওই এলাকায় কোনো সামরিক স্থাপনা নেই। শুধুমাত্র বেসামরিক লোকজনকে লক্ষ্য করেই এ হামলা হয়। খবর বিবিসির। খারকিভের আঞ্চলিক প্রধান ওলেহ সিনেহুবভ জানান, যারা মারা গেছেন তারা প্রত্যেকেই ওই গ্রামের বাসিন্দা। ২০২০ সালে এখানে জনসংখ্যা ছিল প্রায় ৫০১ জন। যার অর্থ, আজকের হামলায় ওই গ্রামের জনসংখ্যার ১০ শতাংশ নিহত হয়েছেন। […]