ভারতে একটি জিমের ট্রেডমিলে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিদ্ধার্থ কুমার সিং নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির উত্তর প্রদেশের শহর গাজিয়াবাদের সরস্বতী বিহারে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জিমের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক যুবক ট্রেডমিলে দৌড়ানোর সময় হঠাৎ পড়ে যাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, ট্রেডমিল হঠাৎ থেমে যাচ্ছে এবং ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছেন সিদ্ধার্থ। কয়েক সেকেন্ডের মধ্যেই মেশিনের ওপর লুটিয়ে পড়েন তিনি। জিমে থাকা অন্যরা তাকে সাহায্য করতে ছুটে […]