চলতি ২০২৩ সালে পাকিস্তানজুড়ে যত আত্মঘাতী বোমা হামলা ঘটেছে, তার সংখ্যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটির থিঙ্কট্যাংক সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিকস) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। বিবৃতিতে পিকস জানিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত পাকিস্তানজুড়ে আত্মঘাতী হামলা হয়েছে মোট ২৯টি; আর এসব হামলায় নিহত হয়েছেন ৩২৯ জন এবং আহত হয়েছেন অন্তত ৫৮২ জন। এর আগে ২০১৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটেছিল ৪৭টি। সেসব হামলায় প্রাণ […]