লেবাননে ইসরায়েলি হামলায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইসরায়েলের বিমান হামলায় সংগঠনটির শীর্ষস্থানীয় সামরিক নেতা ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। ইসরায়েলও বৈরুতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হিজবুল্লাহ সূত্রটি জানায়, ইসরায়েলি বিমান হামলা বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হয়। এতে ইব্রাহিম আকিলসহ তিনজন নিহত হন এবং ১৭ জন আহত হন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৈরুতে একটি […]