থাইল্যান্ডের একটি খামারে ১২৫টি কুমিরকে বিদ্যুতায়িত করে হত্যা করা হয়েছে। কুমিরগুলো চলমান বন্যার মাঝে পালিয়ে গিয়ে মানুষের জীবনের প্রতি হুমকি সৃষ্টি করতে পারে, এমন আশংকায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে খামারটি। বুধবার (২৫ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে এএফপি। এ মাসে থাইল্যান্ডের উত্তরাঞ্চলজুড়ে ভারী মৌসুমি বৃষ্টিপাত হয়েছে। যার ফলে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এসব দুর্যোগে এখন পর্যন্ত ২০ জন মারা গেছেন। বেশ কয়েকদিন ধরে উত্তরের লামফুন প্রদেশে ভারী বৃষ্টির কারণে নাত্থাপাক খুমকাদের খামারের নিরাপত্তা বেষ্টনিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যার […]