যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পূর্ব এশিয়ার এই দেশটির একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের পর এই নির্দেশ দেন তিনি। এর আগে সিউল এবং ওয়াশিংটনকে তাদের ‘বেপরোয়া’ এবং ‘উন্মত্ত মহড়া’ বন্ধ করার আহ্বান জানিয়েছিল উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের পশ্চিমে অবস্থিত একটি বড় সামরিক ঘাঁটিতে সৈন্যদের কর্মকাণ্ড পরিদর্শন করার পর যুদ্ধের জন্য জোরদার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। […]