বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ নিয়ন্ত্রণে নিয়েছে সোমালীয় জলদস্যুরা। মঙ্গলবার (১৩ মার্চ) মোজাম্বিক থেকে কয়লা নিয়ে আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে প্রায় অর্ধশত সশস্ত্র জলদস্যু। জাহাজের ২৩ বাংলাদেশি নাবিককেও জিম্মি করে রেখেছে তারা। জাহাজের প্রধান কর্মকর্তা মো. আতিকউল্লাহ খান এক অডিও বার্তায় পাঠিয়েছেন জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের কর্মকর্তাদের কাছে। জাহাজটি জলদস্যু নিয়ন্ত্রণে নেওয়ার পর গতকাল মঙ্গলবার এই বার্তা পাঠানো হয়। অডিও বার্তায় জানা যায়, জাহাজে ২৫ দিনের মতো খাবার রয়েছে। এ ছাড়া জাহাজটিতে বিশুদ্ধ পানি রয়েছে […]