ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ক্যারিবিয়ান সাগরে কেঁপে উঠেছে বলে মার্কিন পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে। ভূমিকম্পটি কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে হন্ডুরাসের উত্তরে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস […]