চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে এক বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাতে তিনটি আলাদা স্থানে এ হামলা চালানো হয়। ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট ফেসবুকে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ রাতে আমাদের এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হতে হয়েছে।’ আলাবামা সীমান্তের কাছে ওয়েস্ট পয়েন্ট এলাকায় এসব ঘটনা ঘটে। শেরিফ স্কট জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় ছিলেন। কর্তৃপক্ষ নিহতদের পরিচয় বা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। শেরিফ স্কট […]

১১ জানুয়ারি, ২০২৬ ১০:৫৩