উড়ন্ত অবস্থায় তীব্র ঝাঁকুনির কারণে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান থাইল্যান্ডে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। মঙ্গলবার (২১ মে) লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। হতাহতের ঘটনা ঠিক কখন ঘটেছে তা জানায়নি সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে একজন যাত্রী জানান, ঝাঁকুনির কারণে যেসব যাত্রী সিটবেল্ট পরা ছিলেন না তারা মাথার ওপরের কেবিনে আঘাত পান। এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলের বিমানটিতে ২১১ জন যাত্রী ও ১৮ জন ক্রু […]