বাংলাদেশি কর্তৃপক্ষ শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘বেআইনি বল’ প্রয়োগ করেছে এবং সারাদেশে চলমান আন্দোলনের সময় তাদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে এমনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার (১৭ জুলাই) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে কোটা আন্দোলন পর্যবেক্ষণে এ মন্তব্য জানায় মানবাধিকার বিষয়ক সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, এমনেস্টি ইন্টারন্যাশনাল এবং এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব দ্বারা বিশ্লেষিত এবং প্রমাণিত সাক্ষীর সাক্ষ্য, ভিডিও এবং ফটোগ্রাফিক প্রমাণ শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের বেআইনি বল প্রয়োগের বিষয়টি নিশ্চিত করে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ […]