আবারও নোবেল পুরষ্কারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাণিজ্যের মাধ্যমে তিনি ভারত-পাকিস্তানের সংঘাত থামিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ থামানোর কৃতিত্ব তার, আর এজন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। তার মতে, তার থামানো সাতটি যুদ্ধের প্রতিটার জন্যই আলাদা করে নোবেল পুরস্কার পাওয়া উচিত তার। রবিবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিশ্ব মঞ্চে এখন আমরা […]