মার্কিন অথবা ইসরায়েলি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ফেলে দেওয়ার দাবি করেছে ইরান। অনলাইনে তাদের শেয়ার করা ভিডিওতে কুয়েতে একটি যুদ্ধবিমানকে ঘুরে ঘুরে নিচে পড়ে যেতে দেখা গেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সোমবার তৃতীয় দিনে গড়ানোর পর এ দাবি করল তেহরান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, অনলাইনে শেয়ার করা ভিডিও থেকে এটি স্পষ্ট হওয়া যায়নি যে, এফ-১৫ যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের না ইসরায়েলের। ইসরায়েলও দুই ইঞ্জিনের সব আবহাওয়ার উপযোগী যুক্তরাষ্ট্রের নির্মিত এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করে। ভিডিওতে […]