লোকসভায় বিজেপির নবনির্বাচিত সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে চড় মারার অভিযোগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কনস্টেবল কুলবিন্দর কৌরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কুলবিন্দর দাবি করেন, কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার পুরনো এক মন্তব্যের জেরে তিনি এই কাজ করেছেন। আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এনডিটিভি। কুলবিন্দর বলেন, কৃষক আন্দোলন চলাকালীন সময় ‘তিনি (কঙ্গনা) একটি বিবৃতি দিয়েছিলেন—তিনি বলেন, ১০০ রুপির লোভে কৃষকরা বসে আছে। তিনি নিজে কি সেখানে যেয়ে বসবেন? তিনি যখন এই বিবৃতি দেন, তখন আমার মা সেখানে বসে […]