নাইজেরিয়ায় একই সপ্তাহে দ্বিতীয়বারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির একটি ক্যাথলিক স্কুল থেকে শুক্রবার (২১ নভেম্বর) ভোরবেলা দুই শতাধিক শিক্ষার্থী এবং কর্মীকে অপহরণ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের পাপিরির সেন্ট মেরি স্কুলে ওই হামলা হয়। নাইজেরিয়ার খ্রিস্টান অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভোরের ওই হামলায় ২১৫ জন শিক্ষার্থী এবং ১২ জন কর্মীকে অপহরণ করা হয়েছে। স্থানীয় পুলিশ বলেছে, স্থানীয়ভাবে ‘ব্যান্ডিট’ নামে পরিচিত অস্ত্রধারীরা শুক্রবার স্থানীয় সময় রাত দুটার দিকে সেন্ট মেরি স্কুলে হামলা চালিয়ে হোস্টেল […]