দিল্লির মুখ্যমন্ত্রী হিসেব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন আম আদমি পার্টির (আপ) নেতা আতিশি মারলেনা। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজ্যের অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এ দায়িত্ব নেন। আগামী চার মাস দায়িত্ব পালন করবেন ৪৩ বছর বয়সী এই রাজনীতিক। এরপর দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে অরবিন্দ কেজরিওয়াল সরে দাঁড়ানোর পর তার জায়গায় এলেন আতিশি। আজ আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রীর কার্যালয়ে নিজের চেয়ারের পাশে একটি খালি চেয়ার রাখেন তিনি। আতিশি বলেন, ‘এই চেয়ার অরবিন্দ কেজরিওয়ালের। আমার বিশ্বাস, চার […]