ইরান সমর্থিত লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে। ইসরায়েলে ৩২০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠীটি জানায়, তারা শত শত কাতিউশা রকেট দিয়ে উত্তর ইসরায়েলের ১১টি সামরিক স্থানে হামলা চালিয়েছে।-বিবিসি এই হামলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর আক্রমণের ‘প্রথম পর্যায়’ সম্পূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছে সংগঠনটি। গত ৩০ জুলাই হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিক্রিয়া হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে জানায় তারা। হিজবুল্লাহ জানায়, এই হামলাটি ইসরায়েলি […]