নেপালে সফল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত এই নির্বাচন প্রসঙ্গে এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী এই অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, ‘সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন আয়োজন করায় আমি নেপাল সরকার এবং সে দেশের জনগণকে অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালের জনগণের আকাঙ্ক্ষা ও দৃঢ়তা এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তির প্রতিফলন।’ নির্বাচনে নেপালের পার্লামেন্টে তরুণদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ […]