ভারতে ধর্মীয় স্বাধীনতা ক্রমশ খর্ব হচ্ছে, নতুন এক প্রতিবেদনে এমন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। সংস্থাটি ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করে থাকে।-দ্য প্রিন্ট প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, ছড়ানো হচ্ছে বিদ্বেষমূলক বক্তব্য। আর অভিযোগ তোলা হয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত জুনের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ রাজনৈতিক নেতাদের বিদ্বেষমূলক বক্তব্য বক্তব্য বেড়ে যায়। বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে আরও বলা হয়, […]