ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় দুই রাজ্য ত্রিপুরা ও রাজস্থান থেকে অন্তত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। অবৈধভাবে অনুপ্রবেশ এবং জাল নথিপত্র তৈরি করে ভারতে অবস্থানের অভিযোগে বুধবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাজস্থানের ভাখরোতা এলাকা থেকে ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। দেশটিতে অবৈধভাবে বসবাসের অভিযোগের রাজস্থান পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। ভারতের সরকারি সাইবার সেলের সহায়তায় অভিযান চালিয়ে ভাখরোতা থেকে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থান পুলিশ বলেছে, তাদের মধ্যে […]