যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে টানা প্রায় সাত মাসের যুদ্ধের পর জাতিসংঘ সাধারণ পরিষদে দৃঢ়কণ্ঠে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার (২৩ সেপ্টেম্বর) ট্রাম্পেরে হুমকির জবাবে পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা, চাপ বা খবরদারির মুখে পড়লে ইরানিদের প্রতিরোধ আরও বাড়বে। বিবিসি লিখেছে, জাতিসংঘের ৮১ বছরের ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধরত কোনো দেশের প্রেসিডেন্ট নিউ ইয়র্কে এসে সাধারণ পরিষদে […]