গেল কয়েক বছর ধরেই ফ্রিল্যান্সিং ও ঘরে বসে দূরের কাজ বা চাকরি (রিমোট জব) করার ধারণা সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে। ফ্রিল্যান্স কাজ ও রিমোট জবের মধ্যে কিছু পার্থক্য আছে। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে নিয়মিত কাজ দূরবর্তী কোনো জায়গা থেকে করাকে রিমোট জব বলে। এক কথায় রিমোট জবে আপনি কোনো প্রতিষ্ঠানে কর্মী হিসেবে কাজ করবেন, কিন্তু নিয়মিত অফিসে যেতে হবে না। করোনা মহামারির সময়ে রিমোট জবের বিকাশ বড় আকারে দেখা যায়। যুক্তরাষ্ট্রে রিমোট জব ২০২০ সাল থেকে বর্তমানে প্রায় ২৮ শতাংশ বেড়েছে। […]