অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব আছেন ছোট পর্দার এ প্রজন্মের অভিনেত্রী জেবা জান্নাত। মাঝে-মধ্যেই বিভিন্ন দেশে ঘুরতে দেখা যায় তাকে। তবে এবার ঘুরতে নয় ওমরাহ পালন করতে মক্কায় গেছেন এই অভিনেত্রী। মঙ্গলবার (১৭ অক্টোবর) ওমরাহ পালন করতে মক্কার উদ্দেশ্যে রওনা দেন এই অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশ কিছু রিল ভিডিও এবং ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জেবা জান্নাত। ওই ছবিগুলোতে দেখা যায়, মদিনার মসজিদে নববীতে গিয়েছেন তিনি। অভিনেত্রীর পরনে রয়েছে ক্রিম-কফি রঙের একটি […]