মননে অনুরণন এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ২০২০-এ যাত্রা শুরু হয়েছিল নাটকের দল প্রসেনিয়ামের। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে পরিবেশন করা হয়েছে প্রসেনিয়াম প্রযোজিত নাটক সারারাত্তির। নাটকটি রচনা করেছেন বাদল সরকার, নির্দেশনা দিয়েছেন মোকাদ্দেম মোরশেদ। সারারাত্তির নাটকের গল্পে দেখা যায়, বর্ষামন্দ্রিত ঝড়জলের রাতে এক দম্পতি আটকে যায় খোলামাঠের ধারে একটি পোড়োবাড়িতে। ওরা বেরিয়েছিল ছুটিযাপনে। রাত্তিরটা সেখানে কাটানো ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না। আর সেখানেই আবির্ভূত হলো, তৃতীয় চরিত্রটি, পোড়োবাড়ির প্রৌঢ় মালিক। নাটক কিংবা নাটকীয়তার […]