কানাডায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় ফাইরুজ শাফিন মুনমুন (২১) নামে এক বাংলাদেশি ছাত্রী নিহত হয়েছেন। মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৫মিনিটে দেশটির ক্যালগেরির টুয়েন্টিফোর অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ৪১ বছর বয়সী এক চালক প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিল। ওই সময় ফাইরুজ শাফিন বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে প্রাইভেটকারটি তাকে ধাক্কা দেয়। এতে মুনমুনের মৃত্যু হয়। তবে গাড়ির অতিরিক্ত গতি বা […]