সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুরহাট আঞ্চলিক প্রবাসী সমিতির আত্মপ্রকাশ উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (১৪ এপ্রিল) দেশটির আল আইনের আল হিয়ার পাবলিক পার্কে এ সভার আয়োজন করা হয়। মো. ইমাম উদ্দিন রনির সভাপতিত্বে এবং সৌরভ মাজেদ ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন মনিরুজ্জামান মনির, রাকিব উদ্দিন চৌধুরী কানন, মুসলিম উদ্দিন, শেখ জাহেদ, নাসির উদ্দিন, মো. সাইফুল্লাহ, মো. আলম, মো. জাহাঙ্গীর, আলাউদ্দিন সাইফ, মো. খোকন, রাশেদ, মো. শিফন, আশরাফ উদ্দিন […]