বন্ধুপ্রতিম দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। মঙ্গলবার (২১ মে) দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান। আবুধাবির ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দার আল ইশতিকবাল হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএইতে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও অভ্যাগত অতিথিরা অংশগ্রহণ করেন। ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, রাষ্ট্রদূত পত্নী সালমা জাফর, […]