চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর বর্ষপূর্তি, বিভাগের দুই শহিদ এবং ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুলাই) সকাল ১১টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এই স্মরণসভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং কলা ও […]