কয়েক মাস ধরে অস্থিরতা বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রশাসনের নানা বিতর্কিত কর্মকাণ্ড শিক্ষকদের দ্বন্দ্ব ও উপাচার্য পদ পাওয়ার লড়াইয়ের কারণেই পরিস্থিতি টালমাটাল হয়ে উঠেছে। এতে আবারো ভাবমূর্তি সংকটে পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়টি। সংশ্লিষ্টরা বলছেন, উপাচার্যকে ঘিরেই বিশ্ববিদ্যালয়টিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে প্রশাসনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষক সমিতি। তবে উপাচার্যের অনুসারী শিক্ষকরা বলছেন, উপাচার্য পদসহ বিভিন্ন প্রশাসনিক পদে যেতে শিক্ষকদের একটি গ্রুপ পাঁয়তারা করছে। যদিও উপাচার্য বিরোধী শিক্ষকদের দাবি, […]