সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে অস্ট্রেলিয়ার স্বনামধন্য ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন সাপেক্ষে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে এক বছর শিক্ষা কার্যক্রম শেষ করার পর সরাসরি সিডনির ইউটিএস-এ ভর্তির সুযোগ পাবে। অর্থাৎ শিক্ষার্থীরা ইউটিএস-এর স্নাতকের প্রথম বছর বাংলাদেশে এবং পরবর্তী দুই বছর মূল ক্যাম্পাসে সম্পন্ন করতে পারবে।ইউটিএস সর্বশেষ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ৪৪তম স্থানে রয়েছে এবং ৫০ বছরের কম সময় হিসেবে এটি অস্ট্রেলিয়ার এক […]