চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য সাবেক উপাচার্য ড. মো. আবু তাহের। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এক শুভেচ্ছা বার্তায় সাবেক উপাচার্য তাহের বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, আপনার সুযোগ্য নেতৃত্ব, একাডেমিক প্রজ্ঞা, সুচিন্তিত কর্মপরিকল্পনা ও টিম ম্যানেজমেন্ট এর সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা-গবেষণা-উদ্ভাবন, অবকাঠামোগত উন্নয়ন, একাডেমিয়া শিল্পের সাথে সংযোগ স্থাপন, আন্তর্জাতিক […]