চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বোর্ড অব ট্রাস্টির সদস্য আমীর হুমায়ন মাহমুদ চৌধুরী থাইল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৬ অক্টোবর দুপুরে নগরীর জামালখানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ৩৭তম সিন্ডিকেট সভা। এতে আমীর হুমায়ন মাহমুদ চৌধুরীকে ফুল দিয়ে অভিনন্দন জানান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। এই সময় সিআইইউর সব সিন্ডিকেট সদস্য, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রারসহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় সিআইইউর বাজেট অনুমোদন, নিয়োগ নীতিমালা, কনভোকেশনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও […]