চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ফুল মিয়া হত্যা মামলার পলাতক আসামি মো. আলমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলো-বায়েজিদ থানাধীন মাইজপাড়া এলাকার মুজিবুল হক মোল্লার ছেলে মো. আলম (২৫) ও মো. আব্দুল মাবুদের ছেলে সাখারা (৩২)। সোমবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৮টায় চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানায়, নিহত ফুল মিয়া খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এলাকার বাসিন্দা এবং পেশায় বাসের হেলপার […]