কর্ণফুলী নদীর বোয়ালখালীর জৈষ্ঠ্যপুরা ভাণ্ডালজুড়ি খালের মোহনায় দাঁড়ালে দেখা যায়, খালের একপাড়ে ফেলা হয়েছে সিসি ব্লক। এতে রক্ষা পেয়েছে শত শত ঘরবাড়ি। এখন দেখা দিয়েছে নতুন বিপত্তি। ভাঙছে খালের অপর পাড়ে। ভাঙনের মুখে পড়েছে ঘরবাড়ি। নদী ও খালের মোহনা হওয়ায় এখানে ভাঙন তীব্র রূপ নেয়। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, ‘ভাণ্ডালজুড়ি খালের পূর্বপাড়ে ফতেরখালী উত্তরপাড়া, হাটখোলা, শ্রীপুরের ভারাম্ভা ও জৈষ্ঠ্যপুরা শেখপাড়ায় ভাঙন ধরেছে। তবে এসব এলাকায় ভাঙনরোধে সিসি ব্লক ফেলার উদ্যোগ নিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ […]