রাউজান সাংবাদিক পরিষদ চট্টগ্রামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা গতকাল বুধবার নগরের কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, আজ একটি বিশেষ দিন আমার জন্য। সকল সাংবাদিক ভাই ও সচেতন নাগরিক আজ এখানে উপস্থিত আছেন। রাউজান সাংবাদিক পরিষদ চট্টগ্রাম একটি অত্যন্ত ভালো উদ্যোগ। রাউজান ও চট্টগ্রামের মানুষ হিসেবে সবার কিছু দায়িত্ব আছে। এই পরিষদ যেন দীর্ঘস্থায়ী হয় সে পরিকল্পনা […]