গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ১১৪ জন। এ নিয়ে চলতি মাসে ১ হাজার ৭৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৯ জন রোগী। এ বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২২৪১ জন। এর […]