ভারী বর্ষণে দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের দুই শতাধিক দোকান-গোডাউনে পানি ঢুকে গেছে। বন্ধের দিন হওয়ায় ব্যবসায়ী কর্মচারী কেউই ছিল না। ব্যবসায়ীদের দাবি চাক্তাই খাল থেকে প্রয়োজনীয় মাটি দ্রুত উত্তোলন করতে হবে। একইসাথে চাক্তাই খালের মুখে নির্মিত স্লুইচ গেটগুলো যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নতুবা চাক্তাই-খাতুনগঞ্জের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না। খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ সগীর আহমদ পূর্বকোণকে বলেন, চাক্তাই খাল থেকে সময়মত মাটি তুলতে না পারার কারণে খাতুনগঞ্জের কিছু অংশে জলাবদ্ধতা সৃষ্টি […]