চট্টগ্রাম নগরীর হালিশহরে দিনমজুর মাকসুদুর রহমান মাকসুদ হত্যা মামলায় মো. হোসেন (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. হোসেন সন্দ্বীপ উপজেলার রহমতপুর এলাকার আদিক্কার বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে। আজ বুধবার (৯ আগস্ট) ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দীর্ঘতম বড়ুয়া দীঘু জানান, সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মো. হোসনকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জরিমানা অনাদায়ে […]