চট্টগ্রাম অঞ্চলে বন্যার কারণে সরবরাহ সংকট সৃষ্টি হয়েছে, এমন অজুহাতে মাছ-ডিমসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। একই সাথে বেড়েছে মুরগি ও পেঁয়াজে দামও। পাঁচ দিনের ব্যবধানে এসব ভোগ্যপণ্যের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বাড়তে দেখা যায়। যদিও আগে থেকে চড়া ছিল মাছের দাম। তবে গত দুই সপ্তাহ ধরে বাজারে কমেছিল মুরগি ও সবজির দর। ভোগ্যপণ্যের এমন ঊর্ধ্বমুখী দামের জন্য রিয়াজউদ্দিন বাজারের পাইকারি ব্যবসায়ী বলছেন, বৃষ্টিতে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে শহরের সাথে জেলা উপজেলাগুলোর যানবাহন চলাচল […]