চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) প্রায় ১ হাজার ৮৫১ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় ১৭টি প্রকল্প বাস্তবায়নে ১২ হাজার ৯৫১ কোটি টাকা অনুমোদন হয়। অনুমোদিত এই প্রকল্পের মধ্যে ১৫ তলা হাসপাতাল ভবন ১টি, প্রশাসনিক ভবন ১টি, একাডেমিক ভবন এবং ডিনস অফিস ১টি, কেন্দ্রীয় লাইব্রেরি, ক্যাফটেরিয়া, টিএসসি, প্রার্থনা কক্ষ, কনভেনশন হল এবং টিচার্স ক্লাব/লাউঞ্জ ১টি, বিআইটিআইডি […]