চট্টগ্র্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্ববান জানিয়েছেন। উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান । শনিবার (৬ই ডিসেম্বর) বিকেলে নগরীর চান্দগাঁওয়ে তাঁর নিজ বাড়ির পার্টি অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপির বিরুদ্ধে বিশেষ মহল অপপ্রচার করে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করতে পারে নাই, […]