বিশিষ্ট পদার্থবিদ ও একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বিকিরণ বড়ুয়ার আত্মীয় রঞ্জন বড়ুয়া। তিনি জানান, তিনি ঢাকায় একা থাকতেন। গতকাল অসুস্থ বোধ করায় তাকে প্রথমে পিজি হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে ল্যাব এইড হাসপাতালে নেয়া হলে সেখানে দিবাগত রাত পৌনে ১টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার […]