দাঁড়িয়ে নয়, এবার বসেই ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনলেন উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ডের ফ্যামিলি কার্ডধারী গ্রাহকরা। শুধু কি বসে? তপ্ত রোদে টিসিবির পণ্য ক্রয় করতে এসে রীতিমত পান করে গেলেন শরবত-পানিও। বৃহস্পতিবার (১৭ আগস্ট) এমন দৃশ্য দেখা গেছে নগরীর কাটগড় কন্ট্রোল মোড় এলাকায়। টিসিবির পণ্য কিনতে আসা বেসরকারি চাকরিজীবী অরুন দাশ বলেন, পণ্য কিনতে এসে প্রতিবার লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করতো। কিন্তু এবার কোনো কষ্ট ছাড়াই চেয়ারে বসে পণ্য ক্রয় করেছি। ফ্রিতে শরবত-পানিও পান করেছি। […]