শুক্রবার ছুটির দিনে মেহেরিমা নুরাইন (১২) বাবা মায়ের সাথে ঘুরতে এসেছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। এসেই বরাবরের মত সে ছুটে যায় বাঘের খাঁচার সামনে। কিন্তু একটু পরেই চোখ পড়ে বাঘের খাঁচার বিপরীতে আরেকটু সামনে অন্য একটি খাঁচা ঘিরে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ। কৌতূহলবশত সেখানে ছুটে যায় মেহেরিমা। এখানে নতুন একটি প্রাণী দেখে সে বেশ উৎফুল্ল হয়ে উঠে। বাবা থেকে মোবাইলটা নিয়ে ছবি তোলার চেষ্টা করতে থাকে। শুধু মেহেরিমাই নয়, গতকাল শুক্রবারে চিড়িয়াখানার ঘুরতে আসা দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল চিড়িয়াখানায় আসা নতুন অতিথি […]