অর্থ সংকটে থমতে থাকা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জটিলতা কাটতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার এ প্রকল্পের সময় ও অর্থ বৃদ্ধির জন্য সংশোধিত ডিপিপি প্রি-একনেক সভায় ওঠছে। এতে অনুমোদনের পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’র (একনেক) সভায়। সেখানে অনুমোদন হলে এই প্রকল্পের গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে, গত জুন মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে নতুন করে বরাদ্দ আসেনি প্রকল্পে। তাই চলতি অর্থবছরে প্রকল্পের বিপরীতে বরাদ্দ থাকা ৫৮০ কোটি টাকা ছাড় […]